কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ২ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ২

কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ২

Oplus_131072

গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে তাঁদের কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তিরা হলেন কাপাসিয়ার বানরহাওলা গ্রামের ফরিদ শেখ এবং একই উপজেলার খোদাদিয়া গ্রামের আসফি রহমান (২৮)।হামলায় আহত যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সাংবাদিক মো. পলাশ প্রধান প্রথম আলোকে বলেন, চিকিৎসকের পরামর্শে রকিকে উত্তরায় নেওয়া হয়েছে। আজ রোববার তাঁর মাথার সিটি স্ক্যান করা হতে পারে।ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘সেনাবাহিনীর সদস্যরা দুজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। আমরা তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।’গতকাল শনিবার বেলা দুইটার দিকে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চোরাগআলী মোড় এলাকায় বিএনপির একটি পক্ষ মতবিনিময় সভা করছিল। ওই সময় অপর পক্ষের লোকজন সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেন ঘটনাটির ভিডিও ধারণ করছিলেন। তাঁর পরিচয় জানার পরও তাঁকে মারধর করা হয় এবং পাশের সড়কে নিয়ে ব্যাপকভাবে পিটিয়ে আহত অবস্থায় ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হামলার সময় তাঁর কাছ থেকে মাইক্রোফোন, আইডি কার্ড, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d