
কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)
নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি নেতা রেজাউল করিম (৫০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার পরিবার ও এলাকাবাসী। সোমবার
(১৫ জুন) ১১ টায় কিশোরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে
ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নিহতের মা আফরোজা বেগম, ভাই মোঃ. এনামুল হক, মোঃ ওয়াদুদ মিয়া, আব্দুল মাজেদ ও স্থানীয় নাসির উদ্দিন সহ অন্ন্যরা। এ সময় বক্তারা বলেন, গত ১ জুন বিকেলে রেজাউল করিম উপজেলার মাগুরা দোলাপাড়ার গড়েরপার এলাকায় তার ফুফার বাড়িতে দাওয়াতে যান। সেখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার ফুফা আমিনুরের ভাইদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষরা রেজাউলকে মারধর করে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ মামলার আসামি মোঃ রাকিব ইসলাম, আসাদুজ্জামান বিটু, আব্দুল আজিজ, আখতারুজ্জামান বিদেশে লোক পাঠানোর নামে ভিসাপ্রতারক ও তাই খেলার সঙ্গে জড়িত থেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন। অর্থের প্রভাব খাটিয়ে তারা আইনের আওতার বাইরে থাকার চেষ্টা করছেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে জেলা ও বিভাগীয় পর্যায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। নিহত রেজাউল করিম মাগুরা দোলাপাড়া গ্রামের পূর্ব পাড়া এলাকার মৃত আব্দুল
ওহাবের ছেলে এবং দোলাপাড়া ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, “ঘটনার পর দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
Leave a Reply