গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

গাজীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ী সনজিৎ মন্ডলকে (৩৮) কুপিয়ে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় তারা ওই এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১০ টায় মহানগরের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত স্বর্ণ ব্যবসায়ী সনজিৎ মন্ডল কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় বসবাস করে জুয়েলারি ব্যবসার পাশাপাশি বিকাশের ব্যবসা করতেন।

স্বর্ণ ব্যবসায়ীর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাবাড়ী কলেজ গেইট স্কুল মার্কেটে সনজিৎ মন্ডলের সাথী জুয়েলার্স নামে একটি দোকান রয়েছে। ওই দোকানে জুয়েলারি ব্যবসার পাশাপাশি তিনি বিকাশের ব্যবসাও করতেন। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন। দোকান বন্ধ করে কলেজ গেইট আসা মাত্রই আগে থেকে উঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার পথরোধ করে এবং তাকে ছুরিকাঘাত করে আহত করে। এসময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৫ ভরি স্বর্ণ ও বিকাশের নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে অসলে ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী সনজিৎ মন্ডলকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ছিনতাইকারীরা ঘটনা ঘটিয়ে দ্রæত পালিয়ে যায়। ব্যবসায়ীকে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পুলিশ ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d