গোপালপুরে ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ শহিদুল ইসলাম,টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে ষষ্ঠ ধাপে ৩১ শে জানুয়ারি পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা পরিষদের উদ্যোগে (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরফুদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক, সহকারী জেলা কমান্ড্যান্ট আনসার মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোহাম্মদ মাসুদ রানা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন ও গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন।
আরো উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সহ সকল মেম্বার প্রার্থীবৃন্দ।
Leave a Reply