ঘাটাইলে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে মারুফ হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের সরাবড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মারুফ কালিহাতী উপজেলার রৌহা হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে বড় ভাইয়ের অটোরিকশা সহ নিখোঁজ হন মারুফ।
রসুলপুর ইউপি সদস্য নূরুল ইসলাম বলেন, স্থানীয়রা উপজেলার সরাবাড়িতে গলায় চাদর পেঁচানো অবস্থায় একটি অজ্ঞাত শিশুর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে মারুফের বড় ভাই ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply