চরভদ্রাসনে গলায় রশি দিয়ে এক বৃদ্ধের মৃত্যু । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চরভদ্রাসনে গলায় রশি দিয়ে এক বৃদ্ধের মৃত্যু ।

চরভদ্রাসনে গলায় রশি দিয়ে এক বৃদ্ধের মৃত্যু ।

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে গলায় রশি দিয়ে যুগল বাড়ৈই (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার গাজিরটেক ইউনিয়নের দক্ষিন চরসুলতানপুর কানাইরটেক গ্রামে। সে ওই গ্রামের মৃত মহাদেব বাড়ৈইর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পরিবারিক কলহের জেরে নিহত যুগল বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।

পরে, অনেক খোঁজাখুজির পর আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তার স্বজনরা বাড়ির পিছনে একটি পরিত্যাক্ত ভিটায় গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।

চরভদ্রাসন থানার এস.আই মো. ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুগল গত ২/৩ দিন ধরে পারিবারিক কলহের জের ধরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল।

খবর পেয়ে আজ দুপুরের দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে ঘটনার আসল সত্য রহস্য জানা যাবে বলে তিনি জানান


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d