চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন-গণ টেলিভিশন

চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন-গণ টেলিভিশন

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুর চরভদ্রাসন উপজেলা
পরিষদের সাবেক চেয়ারম্যান
না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন।বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার ডিএনসিসি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবুল হোসেন চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সুলতানপুর এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬।তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোক, প্যারালাইসিসসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তার শরীরে করোনা শনাক্ত হয়।মো. আবুল হোসেন ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান। ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চরভদ্রাসন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন। চরভদ্রাসন কলেজ (বর্তমানে সরকারি) প্রতিষ্ঠায় তার অবদান ছিলে যুগান্তকারী।
এছাড়া উপজেলার বিভিন্ন অবকাঠামো নির্মানে পালন করেছেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা।মো. আবুল হোসেনের ছেলে উপজেরা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফয়সাল হাসান বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি সংলগ্ন ফাঁকা জায়গায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরাস্থানে দাফন করা হয় আবুল হোসেনের মরদেহ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সাবেক এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d