চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা করোনায় বিপর্যস্ত মানুষের জন্য এম পি নিক্সন চৌধুরীর উপহার সামগ্রী অব্যাহত -গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা করোনায় বিপর্যস্ত মানুষের জন্য এম পি নিক্সন চৌধুরীর উপহার সামগ্রী অব্যাহত –গণ টিভি

চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা করোনায় বিপর্যস্ত মানুষের জন্য এম পি নিক্সন চৌধুরীর উপহার সামগ্রী অব্যাহত –গণ টিভি

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুর- ৪ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী তাঁর নির্বাচনী এলাকায় করোনা বিপর্যস্ত মানুষের জন্য উপহার সামগ্রী অব্যাহত রেখেছেন।

সম্প্রতি পৃথিবী ব্যাপি করোনা পরিস্থিতি বিপর্যয়ের ফলে মানুষের কর্মক্ষমতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড মুখথুবড়ে পড়েছে। এদিকে বাংলাদেশেও এর বিরূপ প্রভাব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে মানুষ এখন ভীষণরকম এক নিদারুণ সময় পার করছে।
চলতি কঠোর লকডাউন শুরু থেকেই এম পি নিক্সন চৌধুরীর নিজস্ব তাহবিল ও যুবলীগের পক্ষ থেকে চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে করোনা আক্রান্ত ও অসহায় পরিবারের জন্য এ উপহার সামগ্রী পৌঁছে দেন। আর এই উপহার সামগ্রী হিসেবে সুস্বাদু ফলমূল, ঔষধ-পথ্য ইত্যাদি দেওয়া হয়।

জানা যায় করোনা প্রাদুর্ভাব শুরু থেকেই তিনি ‘করোন ফ্রন্ট লাইনার ফাইটার” হিসেবে দিন-রাত বিরামবিহীনভাবে কাজ করে যাচ্ছেন।
এম পি নিক্সন চৌধুরী বলেন, “আমার এলাকার কোন মানুষ অভুক্ত থাকবেনা। অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে আমার দেওয়া উপহার সামগ্রী।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d