ছেলের উৎসাহে ইসলাম গ্রহণ করল পুরো পরিবার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ছেলের উৎসাহে ইসলাম গ্রহণ করল পুরো পরিবার

ছেলের উৎসাহে ইসলাম গ্রহণ করল পুরো পরিবার

পিরোজপুরের ভান্ডারিয়ায় হিন্দু ধর্মাবলম্বী একই পরিবারের ৩ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত ১৮ জুন আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ও স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে পরিবারটির তিন সদস্যই ইসলাম ধর্ম গ্রহণ করেন। মূলত পরিবারের ছোট ছেলের উৎসাহে বাকিরা হিন্দুধর্ম ছেড়েছেন।ভান্ডারিয়া পৌর শহরের গাজীপুর গ্রামের বাসিন্দা পরিবারটির।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ২০২২ সালে অনিল দত্তের ছোট ছেলে গৌতম দত্ত প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তার নাম নুর মোহাম্মাদ। ছোট ছেলের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয়। গত ১৮ জুন সকালে সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ও স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

নুর মোহাম্মাদ বলেন, ‘শৈশব থেকেই মুসলমান বন্ধুদের সঙ্গে বড় হয়েছি। ইসলাম ধর্মের প্রতি আমার দুর্বলতা ছিল। ইসলামিক গান, গজল ও ওয়াজ নিয়মিত শুনতাম। হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনেকের সঙ্গে পরামর্শ করেছি। ২০২২ সালে নোটারি পাবলিকের মাধ্যমে ও আমার এলাকার মসজিদের ইমামের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার পরিবারে বাবা, মা ও বড় ভাই ইসলাম ধর্ম গ্রহণ করায় আমি খুব খুশি ও আনন্দবোধ করছি।’নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘নওমুসলিম আব্দুর রহমান তার পরিবারের স্ত্রীর ও বড় ছেলে নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তার স্ত্রীর নাম ফাতেমা ও ছেলে নাম নুর নবী।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d