বিমানবন্দরে দুই ব্যক্তির পাঞ্জাবির পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বিমানবন্দরে দুই ব্যক্তির পাঞ্জাবির পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ

বিমানবন্দরে দুই ব্যক্তির পাঞ্জাবির পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ব্যক্তির পাঞ্জাবির পকেটে তল্লাশি চালিয়ে ২১ ও ২২ ক্যারেটের ৮৯৬ গ্রাম স্বর্ণের গহনা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এ ঘটনায় স্বর্ণসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯)।

এপিবিএন জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী এক নম্বর ক্যানোপি এলাকা থেকে মো. হাছান ও মো. শাহাজান নামের দুজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করেন। এসময় এপিবিএন ফোর্স তাদের আটক করে।

এপিবিএন আরও জানায়, এপিবিএন অফিসে নিয়ে তাদের শরীর তল্লাশি করলে হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম ও মো. শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণের গহনা পাওয়া যায়। দুজনের কাছে থাকা সোনার গহনা জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা। এয়ারপোর্ট এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আটক দুজন বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনা আনতেন বাংলাদেশে। দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন তারা। দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d