জনগণের ওপর জুলুমতন্ত্র হতে দেওয়া হবে না: হেলাল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জনগণের ওপর জুলুমতন্ত্র হতে দেওয়া হবে না: হেলাল

জনগণের ওপর জুলুমতন্ত্র হতে দেওয়া হবে না: হেলাল

যেনতেন একটা নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণের উপরে আবার জুলুমতন্ত্র হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে নগরীর সিটি কলেজের অডিটোরিয়ামে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট হেলাল আরও বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ বাংলাদেশর জনগণের ওপর জুলুম নির্যাতন করেছে। আমরা একটা প্রতিবাদ মিছিল করার সুযোগ পাইনি। এই দেশের জনগণ ভয়কে জয় করে রাস্তায় নেমে আসার ফলেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, একটা যেনতেন নির্বাচনের জন্য এই শহীদেরা জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে একটা মৌলিক পরিবর্তনের জন্য। দেশবাসী যাকে সমর্থন দিবে তারা ক্ষমতায় আসবে। আগামীর নির্বাচন অতীতের মতো হবে সেটা ভাবার সুযোগ নেই। প্রধানমন্ত্রী যদি সকল ক্ষমতার নিয়ন্ত্রক হয় তাহলে আবার স্বৈরাচার তৈরি হবে।এসময় জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবারের জন্য জামায়াতে ইসলামী আর্থিক সহযোগিতা প্রদান করে।

মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, শামীম কবির, জামায়াত নেতা সৈয়দ গোলাম গোফরান, হাফেজ জাবের হাসান, জাহাঙ্গীর কবীর প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d