টাঙ্গাইলে করোনায় মৃত্যু ৪ উপসর্গ নিয়ে মৃত্যু ৭-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে করোনায় মৃত্যু ৪ উপসর্গ নিয়ে মৃত্যু ৭-গণ টিভি

টাঙ্গাইলে করোনায় মৃত্যু ৪ উপসর্গ নিয়ে মৃত্যু ৭-গণ টিভি

আমিনুল ইসলামঃ

রোববার(৪ জুলাই) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ৪জনের মৃত্যু হয়েছে। আরো করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় ৪৮১ টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪০.৫৪ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪০৪ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৯৭২ জন। সর্বমোট মৃত্যুবরণ করেছে ১২৫ জন। টাঙ্গাইল সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. সাজেদুর রহমান জানান, টাঙ্গাইলে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে সর্বমোট ১১৫ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৪০ জন করোনায় আক্রান্ত। বাকি ৭৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d