টাঙ্গাইলে করোনা ও উপসর্গ সহ মোট মৃত্যু ১১-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে করোনা ও উপসর্গ সহ মোট মৃত্যু ১১-গণ টেলিভিশন

টাঙ্গাইলে করোনা ও উপসর্গ সহ মোট মৃত্যু ১১-গণ টেলিভিশন

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলে করোনা ভাইরাস ভয়াবহ রুপ ধারণ করেছে। বেড়েই চলেছে জেলায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৪ জন।

বুধবার (৭- জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত টাঙ্গাইলে ৬৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.৫১%। এছাড়াও বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৪ জন সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৫৭৫ জন। এদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪৬ জন। আর সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৯ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d