টাঙ্গাইলে কোরবানির গোশত বিতরণে অনিয়মের পরিপ্রেক্ষিতে অ্যাডহক কমিটি ঘোষণা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে কোরবানির গোশত বিতরণে অনিয়মের পরিপ্রেক্ষিতে অ্যাডহক কমিটি ঘোষণা

টাঙ্গাইলে কোরবানির গোশত বিতরণে অনিয়মের পরিপ্রেক্ষিতে অ্যাডহক কমিটি ঘোষণা

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে কোরবানির গোশত বিতরণের অনিয়মকে কেন্দ্র করে মসজিদ কমিটি ভেঙে ২১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ীর কেন্দ্রীয় জামে মসজিদে।

উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সামাজিক ও ধর্মীয় রীতি অনুসারে কোরবানির পশুর গোশত তিন ভাগের এক ভাগ সমাজভুক্ত বাসিন্দাদের জন্য রেখে দেওয়া হয়। পরবর্তী সময়ে কোরবানির সব গরু ও খাসির গোশত পৃথকভাবে ভাগ করে প্রতিটি পরিবারের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়ে থাকে।

রফিকুল ইসলাম আরও জানান, এ বছর ঐ মসজিদের গোশত বণ্টনের দায়িত্বে ছিলেন মসজিদ কমিটির সভাপতি বাবুল হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। তাঁদের সহযোগিতায় ছিলেন মোঃ ঠান্ডু মিয়া, হযরত আলী ও আব্দুল হামিদ।

উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক সদস্য আবু জাফর বলেন, এবার দায়িত্বপ্রাপ্ত লোকজন গরুর গোশত বিতরণ করলেও খাসির গোশত বিতরণ করেননি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত শুক্রবার জুমার নামাজের পর বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানায়, বিকেলের দিকে এলাকার লোকজন বিষয়টি মীমাংসার জন্য মসজিদে সমবেত হন। এ সময় বিক্ষুব্ধ লোকজন কমিটির নেতাদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকে। পরিস্থিতির চাপে সভাপতি ও সাধারণ সম্পাদক খাসির গোশত নিজেরাই ভাগ করে নেওয়ার কথা স্বীকার করেন।

ঐ এলাকার বাসিন্দা অ্যাড. আব্দুর রশিদ বলেন, ভুল স্বীকার করায় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়। অতঃপর মোঃ আব্দুল জলিলকে প্রধান করে ২১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। উক্ত বৈঠকে ইউপি সদস্য মোঃ শামীম মিয়া, গ্রাম্য মাতব্বর বেলায়েত হোসেন সহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d