মোঃ শহিদুল ইসলাম (টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। বেড়েই চলেছে জেলায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৩ জন ও করোনা উপসর্গ নিয়ে ১ জন সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৫ জন।
বুধবার (১৪- জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত টাঙ্গাইলে ৯৬৭ জনের নমুনা পরীক্ষায় ২৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৪৩%।
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১৮৬ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১৭৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৫,৮৪৩ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
Leave a Reply