টাঙ্গাইলে বাসাইলে মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টা দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার করাতি বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাতুল (১৪), আরেক ভাই অতুল এবং তাদের বাবা আমজাদ (৪০)। তারা মাইক্রোবাসযোগে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিল।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তিনজন নিহত হন এবং আহত হয় আরও তিনজন। ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়েছে।
Leave a Reply