টাঙ্গাইলে দেশীয় মদক সহ নারী আটক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে দেশীয় মদক সহ নারী আটক

টাঙ্গাইলে দেশীয় মদক সহ নারী আটক

টাঙ্গাইলে দেশীয় মদক সহ নারী আটক!

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃটাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গরুর হাট এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় মদসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি- ৩ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার করটিয়া গরুর হাটের উত্তর পাশে অভিযান পরিচালনা করে জ্যোৎস্না রানী দাস (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। জ্যোৎস্না রানী করটিয়া এলাকার নরেশ রবি দাশের স্ত্রী। এ সময় তার কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৭৫ লিটার দেশীয় চোরাই মদ উদ্ধার করা হয়।

আটককৃত জ্যোৎস্না রানী জানায়, দীর্ঘদিন যাবৎ দেশীয় চোরাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রি করে আসছিল।

পরে আটককৃত ওই নারীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d