মোঃ শহিদুল ইসলাম (টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের করটিয়াতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়না জাল ধ্বংস করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে ইতোমধ্যেই চায়না জাল নিষিদ্ধ করা হয়েছে। চায়না জালের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল সদরে প্রায় এক লক্ষাধিক টাকার চায়না জাল ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে করটিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় । এ সময় প্রায় এক লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply