টাঙ্গাইলে মাভাবিপ্রবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি সমস্যা ও গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে মাভাবিপ্রবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি সমস্যা ও গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন।

টাঙ্গাইলে মাভাবিপ্রবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি সমস্যা ও গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন।

মোঃ আবু বক্কর সিদ্দিকী
জেলা প্রতিনিধি টাঙ্গাইল

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজরিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি সমস্যা ও গাছ নিধনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।

বুধবার (৯ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বুলবুল খান মাহবুব, জেলা সিপিবির সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি, ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, ইসলামিক বি বি শিশু স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, রানী দিনিমনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইসলাম, মওলানা ভাসানী আদর্শ কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ইসলামিক বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলের সহকারী শিক্ষক মামুনুর রহমান, মওলানা ভাসানী মুরিদান অনুসারী সংঘের সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, মানবাধিকার কর্মী আবদুল গনি আলরুহি, ভাসানি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এনায়েত করিম, ভাসানী অনুসারি পরিষদের সাধারণ সম্পাদক শোভা খানসুর প্রমুখ।

এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নিয়েছে মওলানা ভাসানী ফাউন্ডেশন, মওলানা ভাসানী অনুসারী পরিষদ, খোদা-ই-খেদমতগার, মওলানা ভাসানী আদর্শ অনুশীলন পরিষদ, মওলানা ভাসানী মুরিদান ও অনুসারী সংঘ, মওলানা ভাসানী স্মৃতি সংসদ, মওলানা ভাসানী স্মৃতি পরিষদ, মওলানা ভাসানী পরিষদ।

শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মওলানা ভাসানী আদর্শ কলেজ, ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল, ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামী বিশ্বদ্যিালয় সরকারী শিশু স্কুল, রানী দিনমনি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামী বিশ্বদ্যিালয় সূচী শিল্প স্কুল, ইসলামী বিশ্ববিদ্যালয় তালিমাতে কোরআন ও সুন্নাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d