টাঙ্গাইলে সেনাবাহিনী প্রধান কর্তৃক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে সেনাবাহিনী প্রধান কর্তৃক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে সেনাবাহিনী প্রধান কর্তৃক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে সেনাবাহিনী প্রধান কর্তৃক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। যেকোনো দুর্যোগে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

মঙ্গলবার (১১- জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের বড় চওনা কুতুবপুর ডিগ্রী কলেজ মাঠে সাগরদীঘি অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

সেনাপ্রধান আরও বলেন, সারাদেশে আমরা ১ লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, চিকিৎসা সেবা দিয়েছি। এর পাশাপাশি গবাদি পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীরও সুবর্ণজয়ন্তী উদযাপন করছি।সেনাপ্রধান এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন।

এছাড়াও স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d