টাঙ্গাইলে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৯৩ জন-গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৯৩ জন-গণ টিভি

টাঙ্গাইলে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৯৩ জন-গণ টিভি

আমিনুল ইসলাম(টাঙ্গাইল)
প্রতিনিধিঃ

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত। টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে।

সোমবার (২৮ জুন) টাঙ্গাইল থেকে ৪৩৭টি নমুনা পরীক্ষা করে ১৯৩টি করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৪.১৬%।

এপর্যন্ত টাঙ্গাইলে মোট ৭৩৮৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সদরে ৩২১৯ জন, নাগরপুরে ১৫৮ জন, দেলদুয়ারে ৩৩২জন, সখিপুরে ৩৩৪জন, মির্জাপুর ৭৯১জন, বাসাইলে ১৯১জন, কালিহাতীতে ৭৫৮জন, ঘাটাইলে ৪৫২জন, মধুপুরে ৩৬০জন, ভূঞাপুরে ৩১৭জন, গোপালপুরে ২৪৪জন এবং ধনবাড়ীতে ২৩১ জন আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় ২৮ জুন(সোমবার) টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরণ করেনি। এপর্যন্ত টাঙ্গাইলে মোট ১০৮ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৪২, নাগরপুরে ২, দেলদুয়ারে ৯, সখিপুরে ৪, মির্জাপুরে ১০, বাসাইলে ৫, কালিহাতীতে ১২, ঘাটাইলে ১২, মধুপুরে ৩, ভূঞাপুরে ৩, গোপালপুরে ৩ এবং ধনবাড়িতে ৩ জন।

অন্যদিকে টাঙ্গাইলে করোনা শনাক্ত রোগীর মধ্যে ৪৬৩৬ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে সদরে ১৬৫৭, নাগরপুরে ১৩৫, দেলদুয়ারে ১৭০, সখিপুরে ২৭২, মির্জাপুর ৭০৯, বাসাইলে ১১৭, কালিহাতীতে ৩৬৯, ঘাটাইলে ৩৪০, মধুপুরে ২৭৬, ভূঞাপুরে ২২৮, গোপালপুরে ১৮৩ এবং ধনবাড়ীতে ১৮০ জন সুস্থ হয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি সকলকে সরকারের নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d