টাঙ্গাইল সদর- ৫ আসনের সংসদ সদস্য ও ইউএনও করোনায় আক্রান্ত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইল সদর- ৫ আসনের সংসদ সদস্য ও ইউএনও করোনায় আক্রান্ত

টাঙ্গাইল সদর- ৫ আসনের সংসদ সদস্য ও ইউএনও করোনায় আক্রান্ত

টাঙ্গাইল সদর- ৫ আসনের সংসদ সদস্য ও ইউএনও করোনায় আক্রান্ত

 

 

 

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইল সদর- ৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা যায়, গত সোমবার (২৪ জানুয়ারি) সংসদে নমুনা দেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। পরের দিন ফলাফল রিপোর্টে তার পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি তার ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন বুধবার (২৬ জানুয়ারি) সকালে নমুনা পরীক্ষা করে জানতে পারেন তিনি করোনা পজিটিভ।

সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাসের বুস্টার ডোজ সহ সব টিকা নিয়েছি। তারপরও করোনায় আক্রান্ত হয়েছি।

ইউএনও রানুয়ারা খাতুন বলেন, এবার সহ তিনবার করোনায় আক্রান্ত হলাম। দুদিন ধরে জ্বর জ্বর অনুভব করছিলাম। করোনার উপসর্গ ছিল। গতকাল রাতে শরীর বেশি খারাপ লাগায় সকালে নমুনা দিয়েছিলাম। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d