ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার ০৪ নং বেগুনবাড়ি ইউনিয়নের সর্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় তারা পূজামন্ডপের সার্বিক পরিবেশ পরিস্থিতি ঘুরে দেখেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
বেগুনবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া, ইলুয়া পুকুর, গেদা পাড়া, বশভাঙ্গা, কালিতালা, তাঁতিপাড়া, খেকিডাঙ্গী, সাগরপাড়া, কার্তিক তলায় অবস্থিত পূজামন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন ০৪ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাশেম, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব ও ঠাকুরগাঁও জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক মো. বদিউর জামানসহ ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও নেতৃবৃন্দ।
এসময় দুর্গাপূজা মন্ডপগুলোতে দলীয় ও ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁদের এ পরিদর্শন স্থানীয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা তুলে ধরে।
শারদীয় দুর্গোৎসব সনাতনী বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম যার যার, দেশটা সবার—এমন চেতনায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখার গুরুত্বও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।
Leave a Reply