
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ট্যাপেন্ডাডলসহ ৩ যুবক আটক
মোঃ আশরাফুল ইসলাস
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে রেহেনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবনের সময় তিন যুবককে আটক করেছে ভূল্লী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ভূল্লী বাজারের রেহেনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন ৩নং আউলিয়াপুর ইউনিয়ন এর মো. আল আমিন (২২), মাদারগঞ্জ বারমারা (কচুবাড়ি ভাটা) এলাকার মো. আবুল কালামের ছেলে; শ্রী সুমন শর্মা ডালিম (২৪), কচুবাড়ী নাপিতপাড়া এলাকার মধু শর্মার ছেলে, এবং ২ নং বালিয়া ইউনিয়ন এর মো. মেহেদী হাসান লিমন (২১), কুমারপুর বসিরপাড়া এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে। সবার থানা ভূল্লী, জেলা ঠাকুরগাঁও।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে রেহেনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তিন যুবক ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে ভূল্লী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হলে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দীকীর নেতৃত্বে পুলিশের এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটক তিন যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply