ডাক্তারের বিরুদ্ধে সিজারকালে শিশুর হাত ভেঙ্গে ফেলার অভিযোগ তুলেছে অভিভাবক। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ডাক্তারের বিরুদ্ধে সিজারকালে শিশুর হাত ভেঙ্গে ফেলার অভিযোগ তুলেছে অভিভাবক।

ডাক্তারের বিরুদ্ধে সিজারকালে শিশুর হাত ভেঙ্গে ফেলার অভিযোগ তুলেছে অভিভাবক।

ডাক্তারের বিরুদ্ধে সিজারকালে শিশুর হাত ভেঙ্গে ফেলার অভিযোগ তুলেছে অভিভাবক।

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের খাবাসপুরের বেসরকারি রামবাগ হাসপাতালে সিজার করার সময় শিশুর হাত ভেঙ্গে ফেলার অভিযোগ তুলেছেন এক অবিভাবক। এ বিষয়ে জেলার স্বাস্থ্য বিভাগ বুধবার দুপুরে ওই হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটির কার্যক্র বন্ধ করে দিয়েছে।

ভুক্তভোগী শিশুটির পিতা আরিফুল আলম সজলের অভিযোগ ২০২১ সালের ১৩ ডিসেম্বর স্ত্রী মৌসুমী আক্তার মুক্তাকে ওই হাসপাতালে সিজার করলে পুত্র সন্তানের জন্ম হয়। শিশুটির জন্মের পর তার হাতে সদস্য আছে জানিয়ে ম্যাসেজ করতে বলেন চিকিৎসক। এরপর ১৫ ডিসেম্বর ছাড়পত্র দেয়ার পর শিশুটিকে বাসায় নিয়ে গেলেও তার অস্বাভাবিক কান্না কারনে ১৮ ডিসেম্বর স্থানীয় শিশু বিশেষজ্ঞের কাছে নেয়া হয়। এসময় ওই শিশু বিশেষজ্ঞের পরামর্শে এক্সরে করানো হয়ে হাত ভাঙ্গার বিষয়টি দৃষ্টিগোচর হরে। পরে শিশুটিকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়।

তিনি দাবি করেন, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হলেও তারা বিষয়টি কর্ণপাত করেনি। অতপর গত কয়েকদিন আগে বিষয়টি জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবগত করা হয়।

ইতিপুর্বেও এই প্রতিষ্ঠানটিকে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছিল উল্লেখ করে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুর রহমান জানান, বিষয়টি স্বাস্থ্য বিভাগকে ইতিপুর্বে অবহিত করাও হয়েছে।

এদিকে বুধবার সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল ওই হাসপাতালে অভিযান চালায় এবং নানা অনিয়মের কারণে হাসপাতালটি বন্ধ করে দেন। তিনি জানান, তিনজন চিকিৎসক থাকার কথা রয়েছে একজন, ছয়জন নার্সেও স্থলে রয়েছে তিনজন। অন্যান্য ক্ষেত্রেও নানা অনিয়ম থাকায় আপাতত বন্ধ করে দেয়া হয়। আগামী পাঁচ দিনের মধ্যে শর্ত পূরণ করতে না পারলে স্থায়ীভাবে হাসপাতালটি বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d