
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মাহমুদুল হাসান আলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।
রাকিবুল ইসলাম রঞ্জু:
মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন মন্ডল।
শুক্রবার (২৯ মে) এক শোকবার্তায় আনোয়ার হোসেন মন্ডল মরহুম হাজী মাহমুদুল হাসান আলালের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, হাজী মাহমুদুল হাসান আলাল ছিলেন সাভারের সাধারণ মানুষের প্রিয় নেতা। বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাবেক ২ বারের সফল সভাপতি হিসেবে তিনি অত্র অঞ্চলের মানুষের কল্যাণে ও দলীয় সুসময়ে-দুঃসময়ে অবর্ণনীয় অবদান রেখে গেছেন। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতার চলে যাওয়া সাভারের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছিল তা সহজে পূরণ হওয়ার নয়।
মরহুমের পরিবার ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনগণকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply