ঢামেকের বহির্বিভাগের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ঢামেকের বহির্বিভাগের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেকের বহির্বিভাগের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর।বুধবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান জানান, বুধবার সন্ধ্যার দিকে বহির্বিভাগের সামনের রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলেন ওই ব্যক্তি। পরে দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক চিকিৎসকের বরাত দিয়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d