রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলায় মরণঘাতী করোনা ভাইরাস দিন দিন বৃদ্ধি যাওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জনসচেতনতা মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ ২৮ জুন সোমবার সকাল ১০ টার দিকে কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ প্রকল্প কমিউনিটি ক্লিনিক গ্রুপ (CG)এর উদ্ধোগে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে প্রতিটি গ্রামে গ্রামে মাস্ক বিতরণ করা হয়েছে।
প্রকল্প কমিউনিটি ক্লিনিক গ্রুপ (CG)এর সুপারভাইজার সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা,সেভ দ্য ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা সিনিয়র সহ-সভাপতি রাসেল শাহ্। সদস্য রফিকুল ইসলাম জিয়া। ইখতিয়ার হোসেন, সাংবাদিক রকিবুল হাসান তোতা, সাংবাদিক আনারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply