দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাত

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাত

Oplus_131072

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে তাপপ্রবাহ চলছে। এর মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে। তবে সেই বৃষ্টি তাপ কমাতে পারছে না।আজ শুক্রবার বেলা ১টার মধ্যে দেশের ৯ জেলায় দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টা ৫০ মিনিট থেকে বেলা ১টার মধ্যে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সিলেট জেলার কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, যেসব এলাকায় বৃষ্টি হবে সেসব এলাকায় বজ্রপাত হতে পারে। এ জন্য সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে আছে বজ্রপাত চলাকালে ঘরের বাইরে যাওয়া যাবে না।আবহাওয়া অফিস বলছে, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ শব্দ শোনার সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই থাকতে হবে।গত এপ্রিল ও চলতি মে মাসে বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই থেকে সাবধান করতেই আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d