
দুর্দিনের কাণ্ডারি শাহিনুর রহমান শাহীনকে বিরুলিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা।
রাকিবুল ইসলাম রঞ্জু :
দলের কঠিন সময়ে ও রাজপথের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীনকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দাবি, বিগত বছরগুলোতে দলীয় আন্দোলন-সংগ্রামে এবং তৃণমূলের নেতা-কর্মীদের সুখে-দুঃখে শাহিনুর রহমান শাহীন সর্বদা ঢাল হয়ে দাঁড়িয়েছেন। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মুখেও তিনি মাঠ ছেড়ে যাননি, বরং ইউনিয়ন বিএনপির সংগঠনকে সুসংগঠিত রাখতে দিনরাত কাজ করে গেছেন।
তৃণমূলের কর্মীরা জানান, বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি কেবল রাজনৈতিক কর্মসূচীতেই সক্রিয় ছিলেন না, বরং সাধারণ মানুষের সেবা ও সামাজিক কর্মকাণ্ডেও ভূমিকা রেখে আসছেন। এই অবস্থায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে দল তাকে মূল্যায়ন করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন দেবে বলে আশা করছেন তারা।
এ বিষয়ে স্থানীয় কর্মীরা বলেন, “দলের দুর্দিনে যিনি নেতা-কর্মীদের পাশে ছিলেন, সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন, তাকেই আমরা বিরুলিয়ার চেয়ারম্যান হিসেবে পেতে চাই। শাহিনুর রহমান শাহীন চেয়ারম্যান নির্বাচিত হলে বিরুলিয়া ইউনিয়নে দল আরও শক্তিশালী হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।”
দলের সমর্থন প্রসঙ্গে শাহিনুর রহমান শাহীনের অনুসারী ও তৃণমূলের প্রবীণ নেতারা প্রত্যাশা ব্যক্ত করে জানান, দলের নীতি-নির্ধারকরা রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বকেই অগ্রাধিকার দেবেন এবং বিরুলিয়া ইউনিয়নে শাহিনুর রহমান শাহীন কেই দলীয় সমর্থন দিবেন বলে আমরা আশা রাখি।
Leave a Reply