নওগাঁয় পিকআপ ও ভটভটি সংর্ঘষে নেত্রকোনার জসিম নিহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁয় পিকআপ ও ভটভটি সংর্ঘষে নেত্রকোনার জসিম নিহত

নওগাঁয় পিকআপ ও ভটভটি সংর্ঘষে নেত্রকোনার জসিম নিহত

Oplus_131072

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁয় মিনিট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০) জুন ভোর আনুমানিক ৪.৩০ মিনিটের দিকে নজিপুর – বদলগাছী সড়কের খিরসিন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পিকআপ ভুটভুটি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে, নেত্রকোনা জেলার বারহাট্রা থানার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উছমানের ছেলে জসিম (৩৭) সে পেশায় একজন পিকআপ চালক। তার সাথে কেউ ছিলো না।সে একাই পিকআপ ডাইভিং করতেছিল এমন টাই জানা গেছে। এই ঘটনায় ভটভটি চালক এবং হেলপার কে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং দুর্ঘটনা স্থান থেকে নিহত জসিমকে ফায়ার সার্ভিস উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। বর্তমানে লাশটি পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিবারকে দুর্ঘটনার কথা জানিয়ে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d