নওগাঁর নিয়ামতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁর নিয়ামতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত।

নওগাঁর নিয়ামতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত।

মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

“ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদলের ওপর সীমাহীন নিপীড়ন-নির্যাতনের শিকার হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যথাযথভাবে কর্মসূচি পালন করতে পারেনি দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর এ বছর সেসব কর্মসূচি পালন করছে দলটি। যে কারণে দেশজুড়ে থাকা দলের নেতা-কর্মীরা দিনটিকে ঘিরে বেশ উচ্ছ্বসিত। বিএনপি সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিবছর দলটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়। তবে আওয়ামী সরকারের আমলে প্রশাসনের মাধ্যমে বিএনপির সব কর্মসূচি পালনে বাধা দেওয়া হতো। পাশাপাশি চালানো হতো নিপীড়ন,নির্যাতন। কর্মসূচি পালন করতে গেলে নিরীহ নেতাকর্মীদের নামে দেওয়া হতো মিথ্যা মামলা, বিনা অপরাধে গ্রেপ্তার করা হতো তাদের।  জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা-নিষেধ না থাকায় এ বছর জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে ।   দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় নিয়ামতপুর অডিটোরিয়ামের ভিতরে এই দিবসটি পালন করা হয় । বিএনপি নেতারা বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাধীনভাবে বিরোধীদলের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে গেলে সেখানে সহিংস পরিস্থিতি সৃষ্টি করে উল্টো বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে মামলায় ঢোকানো হয়েছে। এবছর রাজনৈতিক পরিবেশ সুন্দর থাকায়,১৭ বছর পর এ বছর আরো জোরালোভাবে আয়োজন করা হয়েছে ।   বীর মুক্তিযোদ্ধা ডাঃছালেক চৌধুরী বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কথাটি আমরা বলতে পারি নাই। সেটা বলতে যে আমাদের বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হতো। তবে স্বৈরাচার সরকার পালানোর পর এ বছর দলীয়ভাবে জাঁকজমকে শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে ।  নিয়ামতপুর বিএনপির নেতারা  বলেন গত ১৫-১৭ বছর দেশের মূলত কোনো গণতন্ত্র ছিল না। গণতন্ত্রের কথা বলতে গেলেই হামলা-মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন এসেছে। আর এ কারণেই এ বছর সারা দেশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়। নিয়ামতপুর ,সাপাহার,পোরশা, উপজেলার বিএনপির কান্ডারী বীর মুক্তিযোদ্ধা  ছালেক চৌধুরী বলেন, ‘আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে বলে আশা করছি । আর এর মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণ করবে, ফলে  দেশের গণতন্ত্রে স্থিরতা ফিরে আসবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d