নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা।

মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর নাওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে আজ ।  ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গাইজেশন (ইএসডিও) এর সার্বিক সহযোগিতায় বুধবার (২৮ মে)  দুপুর ১২টায়   ভাবিচা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ বাজেট ঘোষণা করা হয়।

 ভাবিচা ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যানের মিয়া মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে  ইউ,পি প্রশাসনিক  কর্মকর্তা করমতুল্যা মন্ডল ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। এবারে বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬ কোটি, ৭৯ লাখ, ৮৪,০০০ হাজার। সম্ভাব্য  ব্যয় ধরা হয়েছে ৬ কোটি, ৭৭লাখ, ৩৪,০০০ হাজার। উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ, ৫০,০০০ হাজার। 
 
বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মেহেদী হাসান মামুন, মহসীন আলী মন্ডল, নূরুজ্জামান তরফদার, শমসের আলী, শেফাল চন্দ্র বর্মন, মহিলা ইউপি সদস্য চাঁনভানু, মতিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d