নওগাঁয় টেন্ডার বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁয় টেন্ডার বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ।

নওগাঁয় টেন্ডার বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ।

নওগাঁয় টেন্ডার বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ

মোঃসাইদুল ইসলাম হেলাল।
ব্যুরো প্রধান,রাজশাহী

প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় নওগাঁর মান্দায় আত্রাই নদীর উজান ও ভাটি অংশের টেন্ডার বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানাগেছে,বাংলা ১৪৩০ বঙ্গাব্দে আত্রাই নদীর বালু মহাল ইজারার দরপত্র বিজ্ঞপ্তি গত ২৩ মার্চ প্রকাশিত হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী আত্রাই নদীর উজান অংশের ৪ টি মৌজায় মোট ২৯৩.৫০ একর বালু মহাল বলে উল্লেখ ইজারা প্রদান করা হয়েছে।

কিন্তু উল্লেখিত চারটি মৌজা ছাড়াও ঝুকিপূর্ণ টেন্ডার বহির্ভুত আয়াপুর মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন- ইজারাদার আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন।

অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন মহাদেবপুর সদর উপজেলা মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি সরকারি বিজ্ঞপ্তি উপেক্ষা প্রচলিত আইন ও নীতিমালা না মেনে নদীর উজান অংশ হতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে যাচ্ছেন।

এছাড়া রানীনগর উপজেলার ভাটি অংশের ইজারাদার সায়েম হোসেনও টেন্ডার বহির্ভূত খুদিয়াডাঙ্গা ও শহরবাড়ী কর্ণভাগ মৌজা থেকে অবাদে মাটি ও বালু উত্তোলন করে যাচ্ছেন। এনিয়ে মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের । আত্রাই নদীর উজান ও ভাটি অংশের ঝুঁকি পূর্ণ মৌজা বা এলাকা থেকে মাটি-বালু উত্তোলন করে যাচ্ছেন ইজারাদারা।কর্তৃপক্ষের নজরদারীর অভাবে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা। এতে করে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট এবং পরিবেশের মারাত্নক ক্ষতি সাধিত হচ্ছে।ইতোমধ্যে টেন্ডার বহির্ভূত মৌজা হতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের ব্যাপারে অভিযোগ হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,কিছু ব্যক্তিকে মানেজ করে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, ইজারার টাকা পরিশোধ না করে নদী থেকে নিয়ম বহির্ভূত ভাবে মাটি ও বালু উত্তোলন করে যাচ্ছেন।

ভাটি অংশের ইজারাদার সায়েম হোসেন বলেন,ইজারা বহির্ভূত মৌজা থেকে কোন মাটিকাটা বা বালু ইত্তোলন করা হয়নি।আর যদি মাটি বালু কাটা হয় তাহলে প্রশাসন দেখে জানাবে।

এব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) কর্মকর্তা জাকির মুন্সির সাথে কথা হলে তিনি জানান, ইজারার টাকা পরিশোধ করেছে কিনা তা আমার জানা নেই। তবে টাকা পরিশোধ না করে বালু উত্তোলন করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়াও টেন্ডার বহির্ভূত মৌজা থেকে নিয়ম বহির্ভূত ভাবে মাটি বা বালু উত্তোলন করলে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d