নওগাঁয় মোটরসাইকেল দূর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁয় মোটরসাইকেল দূর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় মোটরসাইকেল দূর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় মোটরসাইকেল দূর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্য

 

রিপোর্টার মির্জা তুষার আহমেদ

 

নওগাঁয় মোটরসাইকেল দূর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এই মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে শনিবার দুপুর আনুমানিক ১টার পর নওগাঁর ধামুরহাট উপজেলার নজিপুর টু ধামইরহাট সড়কে।

মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত যুবকটির নাম ইসাহাক আলী ঢাকার একটি কলেজে পড়ালেখা করতো বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দেরটার দিকে ধামইরহাট টু পত্নীতলা আঞ্চলিক মহা-সড়কের ধানতাড়া নামক এলাকায় নজিপুর হতে ধামইরহাট গামী একটি মোটরসাইকেল অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় কলেজ ছাত্র ইসাহাক এবং ঘটনাস্থলই তার মৃত্যু হয়। তারপরও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ধামইরহাট হাসপাতালে দ্রুত নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী কলেজ ছাত্র ইসাহাক আলী (২১) ধামুরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেন।

এব্যাপারে ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গণি জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সংবাদ সংগ্রহকালে এঘটনায় থানায় কোন মামলা হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d