নওগাঁ জেলার  নিয়ামতপুরে  বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁ জেলার  নিয়ামতপুরে  বিশ্ব পরিবেশ দিবস উদযাপন।

নওগাঁ জেলার  নিয়ামতপুরে  বিশ্ব পরিবেশ দিবস উদযাপন।

মোঃ আব্দুল আজিজ শেখ

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার নিয়ামতপুরে  ২৫ জুন বুধবার   দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়।

সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ইএসডিও ‘এর আয়োজনে নওগাঁ জেলার  নিয়ামতপুর উপজেলার নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, এর সভাপতিত্বে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, ১৩২টি বৃক্ষ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও নিয়ামত পুর  উপজেলার পুকুর পাড়ের উপর বৃক্ষ রোপন করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি তদন্ত মোসলেম উদ্দিন বসুনিয়া, সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল,বন কর্মকর্তা দেবাশীষ ।এছাড়া ও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় মুর্শিদা খাতুন উপজেলা নির্বাহী অফিসার  বক্তব্যে বলেন “ আমাদের পরিবেশ আমাদের বেঁচে থাকার উৎস। আমরা যে বাতাস শ্বাস নিই, তা থেকে শুরু করে আমরা যে খাবার খাই এবং যে পানি পান করি, তা – আমাদের অস্তিত্বের প্রতিটি দিক প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত। বিশ্বের প্রায় ৯০% মানুষ বিভিন্ন দূষণের স্বীকার হয়। আজ আমরা বন উজাড়, দূষণ, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের মতো উদ্বেগজনক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে টেকসই উন্নয়ন  তখনই সম্ভব যদি আমরা আমাদের পরিবেশকে সম্মান করি এবং যত্ন নিই। আমাদের প্রশাসন পরিবেশবান্ধব অনুশীলন প্রচার, বৃক্ষরোপণ অভিযান একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্লাস্টিকের ব্যবহার আমাদের  কমাতে হবে ।

এছাড়াও এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d