নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের মা হলেন আলপনা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের মা হলেন আলপনা

নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের মা হলেন আলপনা

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের ৩ বছর পর একসঙ্গে ৩ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামের এক গৃহবধূ। আলপনা খানম উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী।শুক্রবার (৪ জুলাই) সকালে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন মেয়ে সন্তান প্রসব করেন তিনি।

জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়গ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী আলপনা খানম ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সার্জন স্বরূপ গোলদার ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাস ও অন্যরা সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। এসময় তিনটি মেয়ে সন্তান জন্ম দেন ওই নারী। মা ও সন্তান সবাই বর্তমানে সুস্থ রয়েছেন।আলপনার স্বামী খন্দকার সজীব হাসান বলেন, আলহামদুলিল্লাহ বিয়ের ৩ বছর পর আমাদের দাম্পত্য জীবনে আমার স্ত্রীর ৩টি মেয়ে সন্তানের জন্ম হয়েছে। আমি এবং আমার পরিবার অনেক খুশি। আমার বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চাই।

ক্লিনিকের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম বলেন, শুক্রবার সকালে একজন রোগী ভর্তি হয়। পরে সিজারিয়ানের মাধ্যমে এক নারীর তিনটি মেয়ে সন্তান হয়েছে। বাচ্চা তিনটি ও তার মা সুস্থ আছেন। হাসপাতাল থেকে রোগীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

ক্লিনিকের গাইনি সার্জন চিকিৎসক স্বরূপ গোলদার বলেন, প্রথম থেকেই রোগী আমার ফলোআপে ছিল। শুক্রবার সকালে তাকে ক্লিনিকে ভর্তি করা হলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি মেয়ে সন্তান হয়। তিন শিশু কন্যা ও তার মা সকলে সুস্থ আছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d