
স্টাফ রিপোর্টার
তানিন পিয়াস চৌধুরী
তাং:০৮/০৭/২০২৬
হেডলাইন: নড়াগাতি থানায় বিভিন্ন এরিয়াতে সাঁড়াশি অভিযানে ডাকাত দল গ্রেফতার।
নড়াগাতীতে ডাকাত গ্রেফতার
পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের সালাহ উদ্দিন খানের বাড়িতে ৮ জুন রাতে ডাকাতি হয়।
সেই ডাকাতদের গ্রেফতার।
নড়াইলে ৩ দিনের সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার।
নড়াইলের নড়াগাতী থানা এলাকায় গত ৮ জুন গভীর রাতে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ভিকটিম সালাহ উদ্দীন খাঁন ও তার ছেলেকে অস্ত্রের মুখে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।
এই ঘটনার পর নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা (DB), সিসিআইসি এবং নড়াগাতী থানার একাধিক টিম মাঠে নামে। গত ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন স্থানে টানা ৩ দিন অভিযান চালিয়ে ৫ জন ডাকাত এবং লুণ্ঠিত মালামাল কেনা ১ জন স্বর্ণকারসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে তাদের কাছ থেকে গলিত অবস্থায় লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয় ও অপরাধের রেকর্ড:
১. জাকির মোল্লা ওরফে জেকের আলী (৪৮), তেরখাদা, খুলনা (পেশা: মিস্ত্রি) — নামে খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জে ২টি ডাকাতি ও ৩টি চুরির মামলা রয়েছে।
২. পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬), কালিয়া, নড়াইল (পেশা: শ্রমিক) — নামে খুলনা ও গোপালগঞ্জে ৩টি ডাকাতি ও ১টি চুরির মামলা রয়েছে।
৩. জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), নড়াগাতী, নড়াইল (পেশা: শ্রমিক) — নামে নড়াইল, গোপালগঞ্জ ও খুলনাতে ৩টি ডাকাতি ও ১টি চুরির মামলা রয়েছে।
৪. মফিজ খাঁ (৩৮), কালিয়া, নড়াইল (পেশা: মিস্ত্রি) — নামে নড়াইল ও গোপালগঞ্জে ২টি ডাকাতি ও ১টি চুরির মামলা রয়েছে।
৫. দীন ইসলাম মোল্লা (৪২), তেরখাদা, খুলনা (পেশা: মাটি কাটা শ্রমিক)।
৬. সরজিৎ কর (৪৫), রূপসা, খুলনা (পেশা: স্বর্ণকার/চোরাই মাল ক্রেতা)।
নড়াগাতি নড়াইল থেকে
তানিন পিয়াস চৌধুরী
দি গন টেলিভিশন সংবাদ
Leave a Reply