নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নাটোরের লালপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় এক দম্পতি একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২ জুন) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দরগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-রইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)। রইজুল একই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে ঘুমাতে যান তারা। তবে সোমবার ভোরে ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরের মধ্যে ফাতেমা খাতুনের মরদেহ এবং পাশের তামাকের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রইজুল ইসলামের মরদেহ।খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d