নাটোরে থেমে থাকা পিকআপে আরেক পিকআপের ধাক্কা, নিহত ২ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নাটোরে থেমে থাকা পিকআপে আরেক পিকআপের ধাক্কা, নিহত ২

নাটোরে থেমে থাকা পিকআপে আরেক পিকআপের ধাক্কা, নিহত ২

নাটোরে একটি পিকআপের ধাক্কায় থেমে থাকা আমবোঝাই আরেক পিকআপের চালক ও আম ব্যাবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে নাটোর পৌরসভার চকবৈদ্যনাথ চামড়া পট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার বেড়া থানার আম ব্যাবসায়ী আব্দুল মজিদ ও পিকআপ চালক রনি আহমেদ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ও নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, রাত ১১টা থেকে নাটোর শহরে প্রচণ্ড ঝড় শুরু হয়। এতে শহরের মধ্যে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে অন্ধকার হয়ে যায়। এ সময় রাজশাহী থেকে আমবোঝাই নাটোরগামী একটি পিকআপ শহরের চকবৈদ্যনাথ চামড়াপট্টি এলাকায় পৌঁছালে পিকআপের চাকা ব্লাস্ট হয়ে যায়। দুই কর্মকর্তা জানান, পরে পিকআপ চালক ও হেলপার গাড়ির আলো জ্বালিয়ে পিকআপের চাকা পরিবর্তন করছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি পিকআপ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেইচালক ও আম ব্যাবসায়ী নিহত হন।
তারা আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠান। ঘাতক পিকআপটি চালকসহ আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান শুরু করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d