নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা

নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা

বরিশালের উজিরপুরে আলেয়া বেগম (৬০) নামে এক বিধবা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডের একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।নিহত তিন সন্তানের জননী আলেয়া বেগম ওই এলাকার মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, বিধবা নারীকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রহস্যজনক হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই আপরাধীদের আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন, দুইদিন আগে ওই বিধবা নারীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের আগে বিধবা ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।নিহত আলেয়া বেগমের প্রতিবেশী আব্দুর রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম জানান, আলেয়া বেগমের একমাত্র ছেলে মাহতাব হোসেন কর্মের সুবাধে ঢাকায় থাকেন। দুই মেয়ে শ্বশুর বাড়িতে থাকেন। আর আলেয়া বেগম বাসায় একাই থাকতেন। আফসানা বেগম আরও বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আলেয়া বেগমকে খুঁজতে গিয়ে দেখতে পাই ঘরের দরজা খোলা। পরে দেখি ঘরের ফ্লোরে উলঙ্গ অবস্থায় আলেয়া বেগমের মরদেহ পরে রয়েছে। এ সময় ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উজিরপুর ও বানারীপাড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) একরামুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d