নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত ২ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। এতে ট্রাকের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছে।নিহতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার তুফানী বেগম (২৮) ও শরিয়তপুর জেলার রাজিয়া বেগম (৩০)। হতাহতরা সকলেই বেদে সম্প্রদায়ের বাসিন্দা।এ বিষয়টি নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ২৩ জন বেদে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক। মহাসড়কের উজিরপুরের মোড়াকাঠি এলাকা অতিক্রমকালে বেপরোয়াগতির যাত্রীবাহী বাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে ২৩ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুফানী ও রাজিয়াকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d