নিয়ামতপুরে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নিয়ামতপুরে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।

নিয়ামতপুরে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।

মোঃ আব্দুল আজিজ শেখ

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার  নিয়ামতপুর উপজেলার ৮নংবাহাদুরপূর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪জুন সকাল ১১টায়  ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং বাহাদুরপুর  ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এই কর্মশালায় আর্থিক সহযোগিতা করেন সুইজারল্যান্ড সরকার, এবং কারিগরি  সহযোগিতা করেন ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ।

সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী ও কর্মশালাটি সঞ্চালনা করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান ।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন সমাজ সেবক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক  মনজুর রাসেল। উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধিগণ,সাংবাদিকগণ এবং ইএসডিও’র কর্মীবৃন্দসহ অনেকেই।সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন কলি ইয়াসমিন(সিএসডিএল)। সভায় ওয়ার্ড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা তাদের নিজ নিজ ওয়ার্ডে অংশগ্রহণমূলকভাবে কীভাবে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ ও যাচাই  করেছেন তা উপস্থাপন করেন। সেইসঙ্গে ওয়ার্ড ভিত্তিক সম্ভাব্য কর্মপরিকল্পনাও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট উপস্থাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে  উপস্থিত সকল ধরনের  ব্যাক্তি বর্গের মতামতের ভিত্তিতে ওয়ার্ডভিত্তিক তথ্যসমূহ যাচাই-বাছাই (ভ্যালিডেশন) করে চূড়ান্ত করা হয়। এই কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ,বাজেটে অন্তভূক্তিকরণ,পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে উপরের বিষয়ে  গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে অংশগ্রহনকারীগন জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d