নীলফামারীতে অস্বচ্ছল ৩৪ সংস্কৃতিসেবির মধ্যে মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ  - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নীলফামারীতে অস্বচ্ছল ৩৪ সংস্কৃতিসেবির মধ্যে মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ 

নীলফামারীতে অস্বচ্ছল ৩৪ সংস্কৃতিসেবির মধ্যে মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ 

স্টাফ রিপোর্টার: (মাইদুল ইসলাম নীলফামারী) নীলফামারীতে অস্বচ্ছল সংস্কৃতিসেবী ৩৪ জনের মাঝে মাসিক কল্যাণ ভাতার ৭ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে (০৮ জুলাই) জেলা প্রশাসকের সভাকক্ষে উপকারভোগী

সংস্কৃতিসেবীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু ও জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল বক্তব্য দেন। অনুষ্ঠানে ১ হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত মাসিক হারে ১ বছরের জন্য ১২ হাজার থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত বিতরণ করা হয়। জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরের বরাদ্দ থেকে এই ভাতার চেক বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d