নীলফামারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলেছে ইমারত নির্মাণ কাজ  - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নীলফামারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলেছে ইমারত নির্মাণ কাজ 

নীলফামারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলেছে ইমারত নির্মাণ কাজ 

স্টাফ রিপোর্টার:( নীলফামারী): নীলফামারী পৌরসভার নীল প্রতিভা পাড়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মতলুবা রহমান নামের এক মহিলার বিরুদ্ধে একটি জমিতে ইমারত নির্মাণ কাজ শুরুর অভিযোগ উঠেছে। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও আদেশ অমান্য করে নির্মাণ করা হচ্ছে ইমারত। এ বিষয়ে ভুক্তভোগী মোছাঃ, দিলারা পারভিন অভিযোগ করে জানান, ওই জমি নিয়ে আদালতে ৭৯/১৬ নম্বর একটি দেওয়ানি মামলা বিচারাধীন। তার ভাষ্য অনুযায়ী, জমিটি নিয়ে বিরোধ থাকায় ২০২১ সালের জানুয়ারিতে মতলুবা রহমান ভবন নির্মাণের জন্য একটি প্ল্যান অনুমোদন নিলেও, আদালতে মামলা চলমান থাকার তথ্য গোপন করায় পৌর কর্তৃপক্ষ পরবর্তীতে সেটি বাতিল করে। তিনি বলেন, “এরপরও ২৬ জুন সকাল থেকে মতলুফা রহমান নির্মাণ শ্রমিক দিয়ে কাজ শুরু করে ইমারত নির্মাণ করছে। নির্মাণ কাজের ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”এ বিষয়ে অভিযুক্ত মতলুফা রহমান বলেন, আমি কোন ইমারত নির্মাণের প্ল্যানই দেই নি পৌরসভায়। তাহলে বাতিল করার প্রশ্ন আসবে কেমন করে। আমার জমিতে আমি ইমারত করছি।” জানতে চাইলে পৌরসভা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন প্লান বাতিল করার পরও ইমারত নির্মাণের সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d