
নীলফামারীতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধি নীলফামারী)
নীলফামারী স্থানীয় সরকার ব্যবস্থাকে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার লক্ষ্যে নীলফামারীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্কিল ডেভলপমেন্টে সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজামান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজামান বলেন, “ইউনিয়ন পরিশোধ হলো স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনিক দক্ষতা, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেবার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে আরো কার্যকর করতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি অপরিহার্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব কর্ম ক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান তিনি। প্রশিক্ষণে অফিস ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রম পরিচালনা, হিসাব সংরক্ষণ, সরকারি বিধি-বিধান অনুসরণ এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
Leave a Reply