নেতা নয়, সেবক হয়ে সাভার পৌরবাসীর পাশে থাকতে চাই”: ওবায়দুর রহমান অভি। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নেতা নয়, সেবক হয়ে সাভার পৌরবাসীর পাশে থাকতে চাই”: ওবায়দুর রহমান অভি।

নেতা নয়, সেবক হয়ে সাভার পৌরবাসীর পাশে থাকতে চাই”: ওবায়দুর রহমান অভি।

নেতা নয়, সেবক হয়ে সাভার পৌরবাসীর পাশে থাকতে চাই”: ওবায়দুর রহমান অভি।

রাকিবুল ইসলাম রঞ্জু:

আসন্ন সাভার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান ও অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি, ওবায়দুর রহমান অভি। গণ টেলিভিশনের সাথে আলাপকালে তিনি বলেন, ক্ষমতার মোহ নয় বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে চান তিনি। ওবায়দুর রহমান অভি আরো বলেন

“আমি নিজেকে নেতা হিসেবে নয়, বরং সাভার পৌরবাসীর সেবক হিসেবে দেখতে চাই। এই পৌরসভা আমাদের সবার। এখানকার ড্রেনেজ সমস্যা, যানজট এবং নাগরিক সেবার যে ঘাটতি রয়েছে, তা নিরসনে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই।” আধুনিক ও স্মার্ট পৌরসভা: প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে নাগরিক সেবা হাতের নাগালে পৌঁছে দেওয়া।

মাদকমুক্ত সমাজ: তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা।

যানজট ও জলাবদ্ধতা নিরসন: সাভারের প্রধান সমস্যাগুলোর পরিকল্পিত ও স্থায়ী সমাধান।

নারীদের নিরাপত্তা: নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ এবং কর্মসংস্থান সৃষ্টি।

জনসাধারণের প্রতিক্রিয়া

স্থানীয় ভোটারদের মধ্যে ওবায়দুর রহমান অভিকে নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণ ভোটাররা একজন সৃজনশীল ও জনবান্ধব নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন। সাধারণ মানুষের মতে, অভি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন, তাই তাকে মেয়র হিসেবে পেলে পৌরসভার আমূল পরিবর্তন সম্ভব।

সেবক হিসেবে আগামীর পথচলা

ওবায়দুর রহমান অভি তাঁর বক্তব্যে স্পষ্ট করেছেন যে, নির্বাচিত হওয়া বা না হওয়া বড় কথা নয়, তিনি সাভারের মাটির সন্তান হিসেবে সব সময় জনগণের পাশে ছিলেন এবং থাকবেন। তিনি দল-মত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশের ক্রিকেট ও রাজনীতি অঙ্গন নিয়েই সম্প্রতি খোলামেলা কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই ক্রিকেটার সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক অবস্থান, দেশে ফেরার অনিশ্চয়তা, ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।’

আগামীতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।’

সাক্ষাৎকারে ‘আপনার সাবেক টিমমেট, আপনার বন্ধু তামিম ইকবাল বোর্ড সভাপতি। তিনি নতুন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা?’ এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইলেকশন করার পরে আসলে যে বোর্ডটা আসবে, তাদের হয়তো হাতে চিন্তাভাবনা করে ডিসিশনটা নেওয়ার অনেক সময় থাকবে।’

রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে সাকিব বলেন, ‘আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই।’ খেলোয়াড়ি জীবনেই নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সবসময় মাগুরাতে ফয়সালেই ছিলাম।’

একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না’

খুলনা মহানগরীর মডার্ন টাওয়ারের নিকটবর্তী টিবি বাউন্ডারি রোডের মৌলভীপাড়া এলাকায় বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের খুঁটি থেকে হঠাৎ স্পার্কিং শুরু হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খুলনায় বিদ্যুতের খুঁটিতে আগুন, ফায়ার সার্ভিসের অভিযানে নিয়ন্ত্রণে পরিস্থিতি।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৪১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫০ হাজার ৫০০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৮ জন, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৯৩৭ জন।

১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লিখেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছি।

তিনি লেখেন, শিক্ষকতা পেশার সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কথা ভাবেননি কখনো।

তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর দায়িত্বটি নিতে আগ্রহী হয়ে ওঠেন বলে জানান তিনি। পোস্টে তিনি লেখেন, আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!

তিনি আরও লেখেন, একে তো নতুন বাংলাদেশ অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি, তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে! তার ওপর আমার ডিপার্ট্মেন্টের বড় ভাই -স্যার, আমি মানা করব!???

সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রশংসা করে তিনি লেখেন, গত দুটি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছে, কিভাবে একজন প্রক্টরকে, অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কিভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যেকেল দিতে হয় আর সর্বপরি কিভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়।

তিনি আরও লেখেন, ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, ওনার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি।

নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে শেহরীন আমিন ভূঁইয়া বলেন, আমার টেনিউরে আমি কি করতে পেরেছি, কতটা সফল ছিলাম এসব হিসাব করব না। আমি জানিও না ট বি ট্রু।

তিনি লেখেন, আমি কেবল জানি একজন অসাধারণ মানুষের নেতৃত্ব, চমৎকার একটি টিমের সঙ্গে একটা অভাবনীয় অভিজ্ঞতা আমার হয়েছে।

জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় আর সিচুয়েশন আদোও এই দেশে আর আসবে কিনা আমি জানিনা। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেনি, প্রবাব্লি, করবেও নাহ।

নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, আমার দলের সঙ্গে এবং আমাদের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্যারের নেতৃত্বে কাজ করা আমার জন্য পরম সম্মানের বিষয় ছিল। আমাদের নতুন প্রোক্টর এবং তাদের দলকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে দলটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। হামলায় আহত বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান, মাদকের টাকার জন্য অনলাইনে সংগ্রহ করা ছুরি দিয়ে ঘরের মধ্যে নিজের মাকে আঘাত করে ছেলে রাফি (২২)। এ সময় পাশের রুম থেকে মাকে বাঁচাতে বোন মিথিলা এগিয়ে এলে তাকে এবং পরে তাদের বাঁচাতে বাইরে থেকে বাবা মোস্তফা ভূঁইয়া ছুটে এলে তিন জনকেই ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে সে।

এরপর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লাকী আক্তার (৫৫) মৃত্যুবরণ করেন। সদ্য প্রবাস ফেরত আহত মোস্তফা ভূঁইয়া (৬৫) ও আলিম শিক্ষার্থী মিথিলা ভূঁইয়াকে (১৮) ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর সহযোগিতায় রাতেই পুলিশ ঘাতক মোহাম্মদ রাফিকে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মা দিবসেই ছেলের ছুরিকাঘাতে মাকে হত্যা

সাতক্ষীরা সদর হাসপাতালে ৫ শয্যার ওয়ার্ডে ৪৫ রোগী, চারদিকে ময়লার স্তূপ

মোঃ তুহিন হোসেন সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে পা ফেলার জায়গা নেই। ৫ শয্যার এই ছোট ওয়ার্ডটিতে প্রতিদিন চিকিৎসা নিতে হচ্ছে ৪৫ থেকে ৫০ জন রোগীকে। ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী নিয়ে একদিকে যেমন চিকিৎসা ব্যাহত হচ্ছে, অন্যদিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বাড়ছে চরম স্বাস্থ্যঝুঁকি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র পাঁচটি। অথচ সাম্প্রতিক সময়ে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। শয্যা না পেয়ে অনেক রোগীকে বারান্দা বা মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, একই জায়গায় বয়স্ক ও শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

সরেজমিনে দেখা গেছে, ওয়ার্ডটির চারপাশ ময়লা-আবর্জনার স্তূপে ভরে আছে। রোগীদের স্বজনদের অভিযোগ, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে সুস্থ হওয়ার বদলে উল্টো অসুস্থ হওয়ার উপক্রম হচ্ছে।

এক রোগীর স্বজনরা বলেন, ভেতরে তিল ধারণের জায়গা নেই। চারপাশে দুর্গন্ধ আর ময়লা। বাধ্য হয়েই এই পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে। ছোট বাচ্চা আর বৃদ্ধদের একই জায়গায় রাখা হচ্ছে, এতে তো রোগ আরও ছড়াতে পারে।”

অপরিচ্ছন্ন পরিবেশ এবং জনবল ও শয্যা সংকটে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত এই ওয়ার্ডের পরিবেশ উন্নত করা এবং বেড সংখ্যা বাড়ানো জরুরি। বিশেষ করে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই মানবিক সংকটে দ্রুত নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে সামনে ডায়রিয়ার প্রকোপ বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা সদর হাসপাতালে ৫ শয্যার ওয়ার্ডে ৪৫ রোগী, চারদিকে ময়লার স্তূপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নেতা নয়, সেবক হয়ে সাভার পৌরবাসীর পাশে থাকতে চাই”: ওবায়দুর রহমান অভি।

রাকিবুল ইসলাম রঞ্জু:

আসন্ন সাভার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান ও অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি, ওবায়দুর রহমান অভি। গণ টেলিভিশনের সাথে আলাপকালে তিনি বলেন, ক্ষমতার মোহ নয় বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে চান তিনি। ওবায়দুর রহমান অভি আরো বলেন

“আমি নিজেকে নেতা হিসেবে নয়, বরং সাভার পৌরবাসীর সেবক হিসেবে দেখতে চাই। এই পৌরসভা আমাদের সবার। এখানকার ড্রেনেজ সমস্যা, যানজট এবং নাগরিক সেবার যে ঘাটতি রয়েছে, তা নিরসনে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই।” আধুনিক ও স্মার্ট পৌরসভা: প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে নাগরিক সেবা হাতের নাগালে পৌঁছে দেওয়া।

মাদকমুক্ত সমাজ: তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা।

যানজট ও জলাবদ্ধতা নিরসন: সাভারের প্রধান সমস্যাগুলোর পরিকল্পিত ও স্থায়ী সমাধান।

নারীদের নিরাপত্তা: নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ এবং কর্মসংস্থান সৃষ্টি।

জনসাধারণের প্রতিক্রিয়া

স্থানীয় ভোটারদের মধ্যে ওবায়দুর রহমান অভিকে নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণ ভোটাররা একজন সৃজনশীল ও জনবান্ধব নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন। সাধারণ মানুষের মতে, অভি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন, তাই তাকে মেয়র হিসেবে পেলে পৌরসভার আমূল পরিবর্তন সম্ভব।

সেবক হিসেবে আগামীর পথচলা

ওবায়দুর রহমান অভি তাঁর বক্তব্যে স্পষ্ট করেছেন যে, নির্বাচিত হওয়া বা না হওয়া বড় কথা নয়, তিনি সাভারের মাটির সন্তান হিসেবে সব সময় জনগণের পাশে ছিলেন এবং থাকবেন। তিনি দল-মত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

নেতা নয়, সেবক হয়ে সাভার পৌরবাসীর পাশে থাকতে চাই”: ওবায়দুর রহমান অভি।

থালাপতি বিজয় তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ অনুষ্ঠানের পর অভিনেত্রী তৃষা কৃষ্ণান–এর একটি সামাজিক মাধ্যম পোস্ট ঘিরে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে।

সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তৃষা লেখেন, “ভালোবাসা সবসময় সোচ্চার”—সেই সঙ্গে নিজের কাছের মানুষদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এই পোস্টকে কেন্দ্র করেই তাদের সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে।

গত ১০ মে চেন্নাইয়ে শপথ অনুষ্ঠানে থালাপতির সঙ্গে তার মায়ের উপস্থিতি দেখা যায়। সেখানে বিজয়ের প্রথম ভাষণের সময় তৃষাকে আবেগপ্রবণ হতে দেখা গেছে বলে দাবি করা হয়। অনুষ্ঠানে থালাপতির পরিবারের সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

দীর্ঘদিন ধরেই থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। ২০০৪ সালের ‘ঘিল্লি’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত একাধিক জনপ্রিয় ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন।

২০২৪ সালে থালাপতির জন্মদিনে তৃষার একটি পোস্টও নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল, যেখানে তিনি তাকে “সবচেয়ে ভালো মানুষ” বলে উল্লেখ করেছিলেন।

এদিকে থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের মধ্যে বিচ্ছেদের আবেদন নিয়ে খবর ছড়িয়ে পড়েছে। শপথ অনুষ্ঠানে স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতিও এ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে।

থালাপতির শপথের পর অভিনেত্রী তৃষার রহস্যময় বার্তা

বাংলাদেশের ক্রিকেট ও রাজনীতি অঙ্গন নিয়েই সম্প্রতি খোলামেলা কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই ক্রিকেটার সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক অবস্থান, দেশে ফেরার অনিশ্চয়তা, ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।’

আগামীতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।’

সাক্ষাৎকারে ‘আপনার সাবেক টিমমেট, আপনার বন্ধু তামিম ইকবাল বোর্ড সভাপতি। তিনি নতুন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা?’ এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইলেকশন করার পরে আসলে যে বোর্ডটা আসবে, তাদের হয়তো হাতে চিন্তাভাবনা করে ডিসিশনটা নেওয়ার অনেক সময় থাকবে।’

রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে সাকিব বলেন, ‘আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই।’ খেলোয়াড়ি জীবনেই নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সবসময় মাগুরাতে ফয়সালেই ছিলাম।’

একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রচুর মেধাবী তরুণ রয়েছেন, যারা সুযোগ-সুবিধা পেলে বিশ্বমানের উদ্ভাবন করতে সক্ষম হবে। মেধাপাচার রোধ করে মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ট্রান্সফরমিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, বর্তমান সরকার উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমন্বয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পুঁথিগত জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে শিক্ষা ও কর্মদক্ষতা অর্জনের সুযোগ পাবে।

তিনি জানান, সরকার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিজ্ঞান মেলা, ইনোভেশন ফেয়ার এবং প্রোডাক্ট সোর্সিং ফেয়ারের মতো আয়োজনকে উৎসাহিত করার পরিকল্পনাও নিয়েছে। এছাড়া, স্কুলপর্যায় থেকেই শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডেটা ও ন্যানোটেকনোলজির মতো প্রযুক্তি বিশ্ব অর্থনীতি ও কর্মসংস্থানের ধরণ দ্রুত বদলে দিচ্ছে। ফলে প্রথাগত চাকরির পাশাপাশি নতুন ধরনের কর্মক্ষেত্রও তৈরি হচ্ছে।

তিনি বলেছেন, বর্তমান বিশ্বে শিক্ষা আর কেবল স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এখন জ্ঞানচর্চা বহুমাত্রিক হয়ে উঠেছে, যেখানে ডেটা সায়েন্সের সঙ্গে বায়োলজি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সমাজবিজ্ঞানের সংযোগ তৈরি হচ্ছে।

এছাড়া প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চায়, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে এবং বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশকেও আলোকিত করবে।

মেধাপাচার রোধ, মেধা লালন করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই

স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। মগবাজারে জানাজা শেষে আজ মঙ্গলবার (১২ মে) বিকালে তার মরদেহ শহীদ বেদিতে রাখা হবে। জনসাধারণের শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে গুণী এই নাট্যব্যক্তিত্বের দাফন সম্পন্ন হবে।

এর আগে সোমবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা।

অভিনয়শিল্পী সংঘ থেকে জানানো হয়, আতাউর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে আজ বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাখা হবে। এর আগে জোহরের নামাজ শেষে মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলা মাঠে অনুষ্ঠিত হবে তার জানাজা। সবশেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বরেণ্য অভিনেতাকে।

পরিবারসূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তাৎক্ষণিক আইসিইউ সুবিধা না পাওয়ায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিনই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে গত রোববার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত তিনি। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি ‘প্রজাপতি নিবন্ধ’, ‘মঞ্চসারথির কাব্যকথা’, ‘নাটক করতে হলে’, ‘নাট্যপ্রবন্ধ বিচিত্রা’, ‘লেখনী’সহ নানা বই প্রকাশ করেছেন। বেশ কিছু টিভি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে

যুবসমাজকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে, অকালমৃত্যু কমাতে এবং সরকারের রাজস্ব আয় বাড়াতে তামাকবিরোধী দুটি সংগঠনের যৌথ উদ্যোগে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব উপস্থাপন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, সিগারেটকে চারটি মূল্যস্তরে ভাগ করা হয়েছে — প্রিমিয়াম, উচ্চ, মাঝারি ও নিম্ন।

প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে ৬৭ শতাংশ আবগারি শুল্ক এবং প্রতি প্যাকেটে নির্দিষ্ট ৪ টাকা কর যোগ হলে প্রতিটি সিগারেটের দাম দাঁড়াবে ৩৫ টাকা।উচ্চ মূল্যস্তরে প্রতি প্যাকেটের দাম আগের তুলনায় ১০ টাকা বাড়িয়ে ১৫০ টাকা প্রস্তাব করা হয়েছে। ৬৭ শতাংশ আবগারি শুল্ক ও প্যাকেটপ্রতি ৪ টাকা নির্দিষ্ট কর যুক্ত হলে প্রতি শলাকার দাম হবে ২৫ টাকা ৪৫ পয়সা, যা বর্তমানের চেয়ে প্রায় ২ টাকা বেশি।

মধ্যম ও নিম্ন স্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম যথাক্রমে ৮০ ও ৬০ টাকা থেকে বাড়িয়ে উভয় ক্ষেত্রেই ১০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই হারে আবগারি শুল্ক ও নির্দিষ্ট কর যোগ হলে প্রতিটি সিগারেটের দাম হবে ১৭ টাকা ১ পয়সা।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সিগারেটের দাম বাড়ালে লক্ষাধিক তরুণ-তরুণী ধূমপান থেকে বিরত থাকবেন এবং একই সঙ্গে সরকারের কর আয়ও বৃদ্ধি পাবে। তারা সতর্ক করে জানান, বাংলাদেশে ক্যানসারসহ বিভিন্ন মারাত্মক রোগের অন্যতম প্রধান কারণ ধূমপান।

সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা থানার রুনীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বন্ধু শাহাদাত পারভেজকে তার বাড়িতে ডেকে নেন। পরে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজের মুখ ও মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন পারভেজ। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাড়িতে ডেকে নিয়ে বন্ধুকে কুপিয়ে হত্যা

নানা কারণে আলোচনায় থাকা ফেনীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি তাদেরকে এই দুই জেলায় দায়িত্ব দেওয়া হয়েছিল।

সোমবার (১১ মে) পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুই আদেশে তাদের প্রত্যাহার করা হয়। তাদেরকে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।

এর মধ্যে মোহাম্মদ মাহবুব আলম খানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি করে ফেনীতে আনা হয়েছিল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা মিজানুর রহমান পঞ্চগড়ে যোগদানের আগে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১-এ সহঅধিনায়ক (পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপিকে প্রত্যাহার

খুলনা মহানগরীর মডার্ন টাওয়ারের নিকটবর্তী টিবি বাউন্ডারি রোডের মৌলভীপাড়া এলাকায় বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের খুঁটি থেকে হঠাৎ স্পার্কিং শুরু হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খুলনায় বিদ্যুতের খুঁটিতে আগুন, ফায়ার সার্ভিসের অভিযানে নিয়ন্ত্রণে পরিস্থিতি।

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d