নেত্রকোনায় অশ্লীল গান গাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নেত্রকোনায় অশ্লীল গান গাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

নেত্রকোনায় অশ্লীল গান গাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে আনিসুর রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ জন।মঙ্গলবার (১০ জুন) উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে গান গাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি, মারামারি এবং এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একই গ্রামের সিদ্দিকুর রহমানের লোকজন ঘটনার দিন বিকেলে সাইদুর রহমানের বাড়ির সামনে দিয়ে অশ্লীল ভাষায় গান গেয়ে যাচ্ছিল। এ সময় সাইদুর রহমানের ছোট ভাই আনিসুর রহমান তাদের নিষেধ করলে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরতর আহত হন আনিসুরসহ অন্তত ৭ জন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন।স্থানীয় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. সারোয়ার জাহান কাউসার বলেন, শুনেছি গান গাওয়াকে কেন্দ্র করে মারামারি ও হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) ওমর কাইয়ুম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d