পটুয়াখালীর মাদারবুনিয়ার আলোচিত ডাবল মার্ডার মামলার পলাতক আসামী আল-আমিন খান (২৮) কে ঢাকার সদরঘাট হতে আজ সকাল ৮ টায় ডিএমপি’র সহায়তা গ্রেপ্তার করেছে পটুয়াখালী জেলা পুলিশ।উল্লেখ্য, গত শুক্রবার (১৩) জুন দুপুর একটার দিকে আল-আমিনকে পাবনা মানসিক হাসপাতারে প্রেরণের জন্য দুপুরে তার বড় ভাই পরিচয় পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে যায়। আর তার বাবা কাজের উদ্দেশ্যে অন্যত্র যায়। এ সুযোগে আল-আমিন সৎ মা সহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবি (১০৫) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তাকে আজ ১৭ জুন (মঙ্গলবার) সকালে ঢাকা সদরঘাট থেকে প্রিন্স অব কামাল লঞ্চ এর সামনে থেকে ডিএমপির সহায়তা গ্রেপ্তার করেছে পটুয়াখালী জেলা পুলিশ। আলামিন পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আসামি আল-আমিনকে ঢাকা সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পটুয়াখালী এনে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply