পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে লেডিস ক্লাবের উদ্যোগে শাড়ী বিতরন। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে লেডিস ক্লাবের উদ্যোগে শাড়ী বিতরন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে লেডিস ক্লাবের উদ্যোগে শাড়ী বিতরন।

মো:মোস্তফা কামাল সরকার গনটেলিভিশন আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে শাড়ী বিতরণ করা হয়েছে।লেডিস ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে বুধবার (১২ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার দুঃস্থ ও অসহায় শতাধীক মহিলার মাঝে আনুষ্ঠানিকভাবে শাড়ী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসারের পত্নী ও লেডিস ক্লাবের সভানেত্রী শাহানাজ পারভীন (সোমা)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যানের পত্নী মিসেস আনোয়ারা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মোছাঃ লুৎফা বেগম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম।

আরো লেডিস ক্লাবের অন্যান্য সদস্যগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d